![]() |
| আহত শিক্ষক বশির উদ্দিন। |
গাজীপুরের কালিয়াকৈরে জেলা যুবদল নেতার নেতৃত্বে একজন শিক্ষককে স্কুলের অফিস কক্ষ থেকে তুলে নিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাবেক এক শিক্ষার্থী বাধা দিতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষকের নাম বশির উদ্দিন।
আহত শিক্ষক বশির উদ্দিন ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের ব্যবসা শাখার সহকারী শিক্ষক বশির উদ্দিন রবিবার সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসের সঙ্গে বসেছিলেন। এ সময় ৭-৮ জনের একটি দল এসে শিক্ষক বশির উদ্দিনকে অফিস কক্ষ থেকে জোড় করে ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যায়।
আহত শিক্ষক বশির উদ্দিন বলেন, আজ সকালে বিদ্যালয়ের অফিসকক্ষে প্রধান শিক্ষক স্যারের সঙ্গে বসেছিলাম। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদলকর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিসোটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করে। পরে তারা আমাকে জোড়পূর্বক ধরে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এলোপাতাড়ি মারধর করে। আমাকে বাঁচাতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিজবী এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।
বঙ্গবন্ধু সরকারী কলেজের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস বলেন, শিক্ষক বশির উদ্দিন বিদ্যালয়ের অফিস কক্ষে আমার সঙ্গে বসে ছিলেন।
এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি বলেন, এ ঘটনায় আমি জড়িত না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, যুবদলের কেউ শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, চন্দ্রা এলাকায় বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত, প্রতিবাদে কড়া জবাব
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৪২) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। রবিবার (১২ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে কড়া জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শহিদুল জগতবেড় ইউনিয়নের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।
বিজিবির শমসেরনগর কম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, এ ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
বিজিবি ও সীমান্তের লোকজন জানায়, আন্তর্জাতিক সীমান্তের ৮৫৯ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব-পিলারের কাছ দিয়ে শনিবার রাতের কোনো এক সময় শহিদুলসহ কয়েকজন বাংলাদেশির একটি দল গরু আনতে ভারতে যায়। রবিবার ভোরের দিকে একই সীমান্ত দিয়ে ভারতীয় পাচারকারীদের সহায়তায় গরু নিয়ে ফেরার পথে বেশ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে বিএসএফ।
তারা আরো জানায়, সঙ্গে থাকা অপর বাংলাদেশিরা তাকে আহত অবস্থায় দেশের অভ্যন্তরে নিয়ে আসে। তাকে চিকিৎসার জন্য রংপুর নিয়ে যাওয়া হয়। আইনি ঝামেলা এড়াতে শহিদুল গোপনে চিকিৎসা নিচ্ছে।
আজহারির মাহফিল শেষে ২০ জিডি ও দুই মামলা, ৪ নারীসহ আটক ১০
অনলাইন ডেস্ক

সিলেটের এমসি কলেজ মাঠে ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলে অংশ নিতে গিয়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় নগরীর শাহপরান থানায় ২৫টি সাধারণ ডায়েরি (জিডি) ও দুটি চুরির মামলা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজন নারী ও ছয়জন পুরুষকে আটক করেছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত সিলেট এমসি কলেজ মাঠে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল। সমাপনী দিনে বয়ান পেশ করেন জনপ্রিয় ইসলামী স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারি।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ দিনে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় এসএমপির শাহপরান (রহ.) থানায় ২৫টি জিডি ও দুটি মামলা করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।
চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে আলমগীর হোসেন (৩৫) নামের এক সৌদিপ্রবাসীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের নেতাসহ ৯ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শনিবার (১১ জানুয়ারি) রাতে রাণীনগর থানায় মামলা করেন।
আলমগীর একডালা ইউনিয়নের বিশঘড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে।
মোজাহার আলী বলেন, ‘আলমগীর সৌদি আরবে চাকরি করে।
তিনি আরো বলেন, ‘আহত ছেলেকে প্রথমে রাণীনগর এবং পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করাই। সেখানে আলমগীর চিকিৎসাধীন।
চাঁদাবাজি ও মারধরের অভিযোগ অস্বীকার করে এমরান হোসেন বলেন, ‘আলমগীর হোসেন ও তার শ্যালক শাজাহান সৌদি আরবে থাকা অবস্থায় শাজাহানের প্রায় ৩২ লাখ টাকা নিয়ে পালিয়ে আসেন আলমগীর। এই বিষয়টি নিয়ে কয়েক দফা বসে ২৮ লাখ টাকায় শ্যালক-দুলাভাইয়ের আপস করে দিয়েছি। সেই সময় নগদ দুই লাখ টাকা শাজাহানকে দিয়েছে আলমগীর। বাকি টাকা আগামী ১৫ দিনের মধ্যে দেওয়ার কথা রয়েছে।
শাজাহান বলেন, ‘সৌদিতে একসঙ্গে ব্যবসা করার সময় আলমগীর এক লাখ রিয়াল (যা বাংলাদেশে ৩২ লাখ টাকা) নিয়ে চলে আসেন। এ ঘটনায় ১০ অক্টোবর আলমগীরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছি।’
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে আলমগীরের বাবা মোজাহার আলী বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন। মামলার সুষ্ঠু তদন্তসহ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অনৈতিক প্রস্তাব দেওয়ায় প্রবাসীর স্ত্রীর জিডি, সাড়া না পেয়ে দোকান ভাঙচুর
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি পাঠিয়ে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক দোকানদার। এ ঘটনায় ওই দোকানদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কাজ না হওয়ায় তার দোকানে হামলা করে ভুক্তভোগী নারীর স্বজনরা। এবার ওই দোকানদার উল্টো তার দোকান ভাঙচুর ও টাকা লুটের অভিযোগ এনে থানায় জিডি করেন।
রবিবার (১২ জানুয়ারি) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের ভাদাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও দুই পক্ষের লিখিত অভিযোগে জানা যায়, ওই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. আব্দুল কাইয়ুম (৩০) ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের ভাদাটি বাজারে ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। পাশের গ্রামের এক প্রবাসীর স্ত্রী ওই দোকানে প্রায় সময় ফ্লেক্সি করতে আসেন।
প্রবাসীর স্ত্রী জানান, একদিন তিনি দোকানদার কাইয়ুমের কাছে নিজের মোবাইল রেখে অন্য কাজে গিয়ে কিছুক্ষণ পর নিয়ে যান। দুই দিন পর তার দোকানে গেলে কাইয়ুম তাকে নানা ধরনের কথা বলেন।
স্থানীয়রা জানায়, ঘটনাটি নিয়ে প্রবাসীর স্ত্রীর বাবা-চাচারা গতকাল শনিবার সন্ধ্যার পর অভিযুক্ত কাইয়ুমের দোকানে এসে তার ওপর হামলা চালায় এবং তার দোকান ভাঙচুর করে। এ সময় কাইয়ুমের চাচা প্রতিহত করার চেষ্টা করলে তার ওপরও হামলা করা হয়। পরে সেখান থেকে তার চাচা মকবুল হোসেন (৫০) ও কাইয়ুমকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে কাইয়ুম বলেন, ওই নারী অহেতুক আমার ওপর মিথ্যা অপবাদ ছড়িয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। তাঁর (নারী) আপত্তিকর ছবি তিনি কোথাও পোস্ট করেননি। মিথ্যা অপপ্রচার করেই তার দোকানে হামলা চালিয়ে মারধর করা হয়েছে এবং ১০ লাখ টাকা লুট করেছে ওই নারীর স্বজনরা।
জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি উবায়দুর রহমান জানান, তিনি উভয় অভিযোগই তদন্ত করতে দিয়েছেন। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


0 Comments